টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত- পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ের দিকে চোখ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।তবে নিউইয়র্কে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে যে বৃষ্টি বাগড়া দেবে সেটি অনুমান করা গিয়েছিল আগে থেকেই।হলোও তাই।
নিউইয়র্কের আকাশ মেঘলা ছিল অনেক আগে থেকেই।ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে থেকে শুরু হল বৃষ্টি। আর তাতে নির্ধারিত সময়ে হতে পারেনি টস।তবে সুখবর হল নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে।আধঘন্টা দেরিতে সম্পন্ন হয়েছে টসও। আর তাতে যেতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম।বিলম্বে শুরু হলেও ২০ ওভারেই হবে এই ধ্রুপদী লড়াই।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ভারত আজ একাদশে কোন পরিবর্তন আনেনি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীন উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খানকে বাদ দিয়ে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে পাকিস্তানভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান,মোহাম্মদ ওয়াসিম ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।